July 9, 2026, 11:11 pm

বরিশালবাসীর ওপরে ৩ শত কোটি টাকার দায়-দেনা রয়েছে : মেয়র খোকন

Reporter Name
  • আপডেট Tuesday, November 14, 2023
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশালবাসীর ওপরে ৩ শত কোটি টাকার ওপরে দায়-দেনা রয়েছে। আমি শুধুমাত্র বরিশাল সিটি করপোরেশনে ১২ কোটি টাকা পেয়েছি। বরিশাল সিটি করপোরেশনে প্রশাসনিক কাঠামো একেবারেই নেই, যেটা অত্যন্ত দুঃখজনক। তবে আপনারা হতাশ ও নিরাশ হবেন না। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগীতায় এ থেকে উত্তরণ ঘটবে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নগর ভবনের সামনে তৈরী অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ।
এসময় তিনি আরও বলেন, হতাশ ও নিরাশ হওয়ার কোন কারন নেই। এটা পুনঃগঠন করার কর্মকান্ড আমাদের অবশ্যই থাকবে। যাতে একটি সঠিক জবাবদিহি বরিশাল সিটি করপোরেশনে প্রতিষ্ঠা হয়। আমি বিশ্বাস করি বরিশালবাসী সে সহযোগীতা করবে, আর এখানে কোন বৈষম্যমূলক কিংবা হিংসামূলক কিছু ঘটবে না। আর যারা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রয়েছেন, তাদের অনুরোধ করবো- আপনারা নতুনভাবে নিষ্ঠার সাথে কাজ করবেন, মানুষের সেবা প্রদান করবেন এবং আপনাদের দায়িত্বের কোন অবহেলা করবেন না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশকে সোনার বাংলা বানাতে। আর সেই লক্ষ্য নিয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি একটি অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরীত করছেন। আমারও ইচ্ছা এই বরিশাল নগরীকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলবো। কিন্তু সেটি করতে গেলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। খুনী এবং ষড়যন্ত্রকারীদের কবল থেকে দেশকে মুক্ত রাখতে হবে। দেশ থেকে জঙ্গীবাদ মুক্ত করতে হবে, সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।
মেয়র বলেন, আমি দুঃখের সাথে উল্লেখ করতে চাই-মানানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সামিল হলেও বরিশাল নগরী পশ্চাৎপদ। তবে বরিশালবাসীর দুঃখ দুর্দশার কথা অনুধাবন করে আমি দায়িত্ব নেওয়ার আগেই নেত্রী ৮’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
বরিশালবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরে মেয়র নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার বুঝে নেন।বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক-এমপি, বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম-এমপি, ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ-এমপি, সংরক্ষিত সংসদ সদস্য রুবিনা মীরা-এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজ মল্লিক, মেয়রের সহধর্মিনী লুনা আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম, জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম, র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গির আলম।
অনুষ্ঠানে বরিশাল নগর ছাড়াও জেলা-উপজেলা থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সিটি করপোরেশন নতুন পরিষদের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের অংশগ্রহনে ফজলুল হক এভিনিউ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর