July 9, 2026, 9:51 pm

হুমায়ুন আহমেদের ৭৫তম জন্মদিনে গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালন

Reporter Name
  • আপডেট Monday, November 13, 2023
  • 138 জন দেখেছে

মুর্শিকুল আলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর :: প্রয়াত কথাসাহিত্যিক নন্দিত লেখক হুমায়ুন আহমেদের ৭৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। গাজীপুরের নুহাশ পল্লীতে কর্মরত কর্মচারী ও ভক্তদের নিয়ে সকালে লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে জন্মদিনের কেক কাটেন। জন্মদিন উপলক্ষে তার স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, হুমায়ুন আহমেদের ক্যান্সার হাসপাতাল তৈরীর যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। সম্প্রতি কানাডার একদল চিকিৎসক ও ব্যবসায়ী জানিয়েছেন তারা হাসপাতাল তৈরির বিষয়ে উদ্যোগ নিতে চান, যা একদম প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছে। আজ সোমবার গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শাওন বলেন, হুমায়ুন আহমেদ যে ক্যান্সার হাসপাতাল তৈরীর উদ্যোগ নিয়েছিলেন, সেটা তার অনুপস্থিতে বাস্তবায়ন করা খুবই কঠিন কাজ। তিনি বেঁচে থাকলে হয়তো তার ডাকে অনেকেই সাড়া দিতেন। কিন্তু হুমায়ুন আহমেদের অনুপস্থিতে আমি বিভিন্ন জায়গায় অনেক মানুষের কাছে গিয়েছি, তবে সেভাবে সাড়া পাইনি। এটি আমার একার পক্ষেও সম্ভব নয়। তবে আমার এখনও বিশ্বাস, লেখকের যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন হবে।
এসময় শাওন বলেন, তবে আমার একটি পরিকল্পনা ছিল, লেখকের সৌজন্যে একটি জাদুঘর করার। যেটির প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। এর নকশা করা হয়েছে, এটা বানাতে যে বাজেট প্রয়োজন সেটা জোগাড়ের চেষ্টা হচ্ছে, জাদুঘর হবে।
তিনি আরও বলেন, নেত্রকোনায় হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত যে বিদ্যালয় আছে, সেটি ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। বিজ্ঞান প্রতিযোগিতায়, খেলাধুলায় ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও জেলার বিশেষ স্থানে রয়েছে বিদ্যালয়টি। সম্প্রতি সরকার বিদ্যালয়ে একটি চারতলা ভবন করে দিচ্ছে। আমরা এখন চেষ্টা করছি, প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়টিকে কলেজে পরিণত করার।
মেহের আফরোজ শাওন বলেন, নুহাশ পল্লীর হুমায়ুন আহমেদের সমাধির কাছে আসলে যেমন মনে হয় হুমায়ুন আহমেদ আছেন, তেমনি নুহাশ পল্লীর পুকুর ঘাটে বসলে, ঘাসের উপর হাঁটলে, গাছগুলোর কাছে গেলেও মনে হয় হুমায়ুন আহমেদ আছেন আমাদের মাঝে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর