July 8, 2026, 11:33 pm

১৫ ও ১৬ নভেম্বর আবারও বিএনপির অবরোধ কর্মসূচি

Reporter Name
  • আপডেট Monday, November 13, 2023
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সরকার পতনের একদফা দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে ফের ‘৪৮ ঘণ্টা অবরোধ’ কর্মসূচি ডেকেছে বিএনপি। আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। আজ সোমবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার পতনের একদফা দাবিতে এরআগে চার দফায় দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। তাদের সঙ্গে সমমনা দল ও জোট এবং জামায়াত পৃথকভাবে একই কর্মসূচি পালন করে। গত ২৮শে অক্টোবর মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর ওই দিনের সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়। সেখান থেকেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর দিন সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর