July 8, 2026, 11:36 pm

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

Reporter Name
  • আপডেট Monday, November 13, 2023
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে এই বৈঠক শুরু হয়। এদিন বেলা ৩টার দিকে এই বৈঠক শুরু হয়।
জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচন এবং এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলাপ করবেন পিটার হাস। বৈঠকে পার্টির উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে যোগ দেন পিটার হাস। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে। দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বারবার বলছে- বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা; কিন্তু চীনা হস্তক্ষেপে যা বাধাগ্রস্ত হতে পারে বলে দেশটির আশঙ্কা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর