August 25, 2026, 2:47 pm

বিএনপি ও সমমনাদের চতুর্থ দফার অবরোধ শুরু কাল

Reporter Name
  • আপডেট Saturday, November 11, 2023
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি-জামায়াতসহ কয়েকটি সমমনা দলের ডাকা চতুর্থ দফার অবরোধ শুরু হচ্ছে আগামীকাল রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে। গতকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হয় তাদের তৃতীয় দফার অবরোধ। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের দাবিতে তারা এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ বিকেলে এক ভার্চ্যুয়াল বক্তব্যে চতুর্থ দফায় অবরোধের ডাক দেন।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে সেই মহাসমাবেশ পণ্ড হয় এবং পরদিন ২৯ অক্টোবর হরতালের ডাক দেয় দলটি।
একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে টানা তিন দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। পৃথক ঘোষণা দিয়ে একই কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। এ ছাড়া বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা কয়েকটি দলও এ কর্মসূচিতে অংশ নেয়। সেই অবরোধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। এরপর গতকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হয় তাদের তৃতীয় দফার অবরোধ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর