July 9, 2026, 7:29 pm

ময়মনসিংহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • আপডেট Saturday, November 11, 2023
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার মোহাম্মদ রাহাত খানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার দুপুরে দিবসটি উপলক্ষে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচূড়া চত্বরে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ভাষা সৈনিক এম শামসুল হক মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে যোগ দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক রেজালুল হাসান বাবু, জেলা যুবলীগ সদস্য মোখলেসুর রহমান, মাহফুজ প্রমুখ। এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান বলেন- আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিজ্ঞা করলাম যে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেই ঘরে ফিরব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর