July 9, 2026, 7:30 pm

ছাত্রদলের সভাপতি গ্রেফতারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, November 11, 2023
  • 148 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি সমর্থন করে এ বিক্ষোভ মিছিল করা হয়। শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এবং টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় কলেজগেট থেকে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রেদয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সাবেক সদস্য সচিব আরেফিন সিদ্দিক বুলবুল, সাবেক যুগ্ম-আহবায়ক মশিউর রহমান মাসুম শিকদার, জাফরুল ইসলাম অঙ্গন, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, যুগ্ম-আহবায়ক রিফাত রশীদ, মহানগর ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক জাকারিয়া রিসাল, সাবেক আহবায়ক সদস্য ফজলে রাব্বি, ছাত্রদল নেতা মো. আদন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আরিফ, সাবেক আহবায়ক সদস্য ইমতিয়াজ আহমেদ সিজানসহ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতিসহ সব রাজবন্দি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর