July 9, 2026, 6:18 pm

গাজীপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাইফুল ইসলাম শামীম

Reporter Name
  • আপডেট Saturday, November 11, 2023
  • 692 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রাখার স্বার্থে গাজীপুর মহানগর শাখার বর্তমান কমিটির সিনিয়র সহ- সভাপতি সাইফুল ইসলাম শামীমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে । শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বারিত এক বার্তা প্রেরণ করা হয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সিদ্ধান্ত ক্রমে এই অনুমোদন দেওয়া হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের নবগঠিত ভারপ্রাপ্ত প্রভাবশালী সভাপতি সাইফুল ইসলাম শামীম বলেন , মহানগর ছাত্রদলের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে সামনে দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে কঠোর ভূমিকা পালন করবো ।তিনি আরো বলেন , সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো । উল্লেখ্য, বিএনপির এক দফা এক দাবি আদায়ের আন্দোলন সংগ্রামের গাজীপুর মহানগর ছাত্রদলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্রদলের সভাপতি মো রোহানুজ্জামান শুক্কুর কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর