July 9, 2026, 6:17 pm

শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করলো আইসিসি

Reporter Name
  • আপডেট Friday, November 10, 2023
  • 148 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: শ্রীলঙ্কা ক্রিকেটে বড় দুঃসংবাদ। বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ চলবে না। আগেও একবার এই নিয়ম ভঙ্গ করায় দেশটির ক্রিকেট বোর্ডকে দেওয়া সুযোগ-সুবিধা বাতিল করে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, আইসিসি বোর্ড আজ বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য হিসেবে তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে, স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান এবং প্রশাসনে কোনও সরকারি হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট। যার ফলশ্রতিতে এই নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তারা আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার শর্তগুলো আইসিসির বোর্ড সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে যথাসময়ে জানাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর