August 25, 2026, 10:47 am

আগুন সন্ত্রাস ও গাড়ি ভাঙচুর করলে ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, November 9, 2023
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে যারা মানুষ পোড়াবে ও গাড়ি ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস এবং লুটপাটের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাসী না দাবি করে শেখ হাসিনা বলেন, তারা হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাস ও লুটপাট করছে। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে পোশাক খাতকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।সরকারে থেকে এখনও আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি দাবি করে শেখ হাসিনা বলেন, এখনও ৭০ ভাগ মানুষ এ দলের ওপর আস্থা রাখে। একমাত্র আওয়ামী লীগই প্রকৃত রাজনৈতিক সংগঠন, বাকিরা হত্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর