মো. জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগ, তাতী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগকার্যালয় থেকে শান্তি মিছিল বের করেন। মিছিলটি টঙ্গী স্টেশন রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী, হোসেন মার্কেট প্রদক্ষিণ করে নতুন বাজার আওয়ামী লীগ কার্যালয়ে এসে অবস্থান করেন।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা মতিউর রহমান বিকম, মফিজুল হোসেন, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মোড়ল, ৫৩নং ওয়ার্ড সাবেক কমিশনার সেলিম মিয়া, ৫২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গী হোসেন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী শিরিন শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, শাহিদা সরকার, গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলম, যুবলীগ নেতা সোহেল রানা, সাবেক ছাত্র লীগ নেতা রেজাউল করিম প্রমুখ।
এছাড়াও টঙ্গী বাজার সেনাকল্যাণ এলাকায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খানের নেতৃত্বে অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান আলী, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম প্রমুখ।
এছাড়াও টঙ্গী হোসেন মার্কেট রাজ পথে অবস্থান করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ মামুন মোল্লা, সাইদুল হক লিটন প্রধান, এশিয়া পাম্বে অবস্থান করেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা।
অপরদিকে এরশাদ নগরে অবস্থান করেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হামজা, আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর মোঃ ফারুক আহম্মেদ, মোঃ জলিল গাজী, মোঃ আলাউদ্দিন মিয়া, মোঃ ফজল করিম প্রমুখ।