July 8, 2026, 8:44 pm

পুলিশকে কলঙ্কিত করবেন না, নিষেধাজ্ঞার মধ্যে ফেলবেন না : নুরুল হক নুর

Reporter Name
  • আপডেট Wednesday, November 8, 2023
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘নিজেদের ভাগ্যের করুণ পরিণতি ডেকে আনবেন না। আপনাদের পাশে কেউ নেই। দেশের জনগণ আপনাদের পাশে নেই, বিদেশিরাও আপনাদের পাশে নেই। আপনাদের চাপাবাজি, ফাঁপড়বাজি বেশি দিন টিকবে না। ভালো চাইলে আপনারা সময় থাকতে পদত্যাগ করুন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন। অন্যথায় পৃথিবীর বিভিন্ন স্বৈরশাসকদের মতো আপনাদেরও করুণ পরিণতি হবে। আজ বুধবার থেকে ৪৮ ঘণ্টার ডাকা অবরোধ সমর্থনে সকাল সাড়ে ১১টায় পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পুলিশসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।কারণ র‍্যাব গুম-খুনের সাথে জড়িত। আজকে গুটিকয়েক পুলিশ কর্মকর্তার জন্য দয়া করে আড়াই লক্ষ পুলিশকে কলঙ্কিত করবেন না, নিষেধাজ্ঞার মধ্যে ফেলবেন না। ২৮ তারিখ তাণ্ডবের পেছনে তিনজন পুলিশ কর্মকর্তার নাম এসেছে। জনগণকে বলব গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে, চলবে। তফসিলের আগ পর্যন্ত আমরা সরকারের মতিগতি দেখব। যদি তারা একতরফা নির্বাচনের পথে হাঁটে, তফসিলের পর থেকে আরো কঠোর আন্দোলন আসবে।’
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘২৮ অক্টোবর আওয়ামী লীগের এজেন্টরা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করে বিরোধীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। যাতে পুরো পুলিশ প্রশাসন ও সাংবাদিক কমিউনিটি বিরোধী দলসমূহের বিরুদ্ধে যায়। আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে না, তাদের সাথে নিয়েই আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে।পুলিশের ভাইদের বলব, কারো অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অংশীদার না হয়ে, জনগণের পাশে থাকুন।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন অবশ্যই সফল হবে। গণঅধিকার পরিষদ হামলা-মামলা উপেক্ষা করে প্রতিটা আন্দোলনে রাজপথে আছে। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণঅধিকার পরিষদ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। সরকার আরেকটি পাতানো নির্বাচন করতে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করছে।’ অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃতদের তিনি মুক্তির দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাক হাসান আল মামুন, আনিসুর রহমান মুন্না, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা সহসম্পাদক হেলেনা আক্তার, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি সাব্বির হোসেন, নাহিদ তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুহেল রানা সম্পদসহ নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর