মো. জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সরকারি কলেজের ৬ষ্ঠ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
টঙ্গী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি কলেজের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রফেসর ড. খন্দকার মুজাহিদুল হক, টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, গাজীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক মো. আসিফুর রহমান, একডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কমিটির আহবায়ক মো. নাজমুল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহাজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার প্রমুখ।