ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বিএনপি ও ধর্মব্যবসায়ী জামায়াত শিবিরের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্টিত হয়।৬-নভেম্বর সোমবার ঈশ্বরগঞ্জের(মাইজবাগ-মগটুলা) আওয়ামীলীগের লোকজনের যৌথ উদ্দোগে মাইজবাগ বাজারে অবরোধ-হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন মাইজবাগ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রাশিদ,মগটুলা ইউপি’র সদস্য মোঃ আবদুল মান্নান,আওয়ামীলীগের আবুল মনসুর,সাবেক ইউপি সদস্য সেলিম,মাইজবাগের তারাটির আওয়ামীলীগের শাহজাহান, আশরাফ, আবদুল মতিন (মতি), মগটুলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,এলাকায় হরতালের পক্ষে বিরোধী দলের কাউকেই খুজে পাওয়া যায়নি।এছাড়াও মাইজবাগ-মগটুলা আওয়ামীলীগের দখলে রয়েছে বলে জানায় নেতৃবৃন্দ।