স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ মোট ৫৩ জন শিক্ষার্থীর একটি দল আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।
শিক্ষার্থীর দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এর প্রফেসর ড. এ এইচ এম মাহবুব লতিফ এবং প্রফেসর এম শফিকুর রহমান। এরপর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বারি সেমিনার রুমে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন ও এর বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ এর আওতায় প্রচার কার্যক্রম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে এএসআইসিটি বিভাগের এর কার্যক্রম ও সাফল্য সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মোনায়েম মিয়া এবং বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী ছাইদুর রহমান। দলটিকে কো-অর্ডিনেট করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান।