মুহম্মদ আবুল বাশার, ময়মনসিংহ:: সারাদেশ ব্যাপী বিএনপি-জামায়াত শিবিরের হত্যা অগ্নিসংযোগ নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ পাটগুদাম ব্রীজ মোড়ে জয়বাংলা চত্বরে অনুষ্ঠিত হয়। আজ সোমবার শান্তি সমাবেশে ৭ নং-ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজ ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা কর্মী সমাবেশে অংশ গ্রহণ করেন।শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহিত উর রহমান শান্ত।
বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু,ফারুক হোসেন,হোসাইন জাহাঙ্গীর বাবু,শাহজাহান পারভেজ, এবি সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উল হক অন্যান্য নেতৃবৃন্দ।এ ছাড়াও দপ্তর সম্পাদক ও গবেষক সুমন সহ প্রতিবাদ সমাবেশে মহিলা আওয়ামীলীগের নেতা কৃষিবিদ ড.সামসুন নাহার পারভীনের নেতৃত্বে বিপুল সংখ্যক নারী নেতা-কর্মী ও সমর্থক এ শান্তি সমাবেশ অংশ গ্রহণ করেন । এছাড়াও শান্তি সমাবেশে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী সমর্থকগন অংশ নেয়।