July 9, 2026, 12:27 pm

গাজীপুর মহানগর যুবলীগ ও আ‌‘লীগের মহড়া

Reporter Name
  • আপডেট Sunday, November 5, 2023
  • 138 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অবৈধ অবরোধের প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগ ও আওয়ামী লীগসহ অংগসংগঠন রাজপথে রয়েছে। আজ রবিবার মহানগর যুবলীগ গাজীপুরের চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর শহর ও টঙ্গীসহ বিভিন্ন সড়ক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলসহ হোন্ডা মিছিল ও সমাবেশ করেছে। এসময় তারা মহাসড়কে যানবাহন চলাচলে সহযোগিতা করে।

গাজীপুর মহনগর যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে চান্দনা চৌরাস্তায় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। এসময় উপস্থিত ছিলেন কামরুল আহসান সরকার রাসেল, সুমন আহমেদ শান্ত বাবু, আলমগীর হোসেন, পনির হোসেন, আতিকুর রহমান খান রাহাত, আমান উদ্দিন সরকারসহ নেতাকর্মীরা।

এসময় কামরুল আহসান সরকার রাসেল বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অবৈধ অবরোধ কোন অবস্থাতেই গাজীপুরে তাদের করতে দেয়া হবেনা। যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলের নির্দেশে সারাদেশের যুবলীগ আজ রাজপথে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য এবং আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভ নিশ্চিত করার জন্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর