October 12, 2026, 12:10 pm

আশুলিয়ায় ফের পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ

Reporter Name
  • আপডেট Saturday, November 4, 2023
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আবদুল্লাহপুর-বাইপাল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

স্থায়ীয় সূত্রে জানা যায়, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে এবং জলকামানও ব্যবহার করছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় এক হাজার শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, সকালে আশুলিয়ায় পোশাক কারখানা খোলার পর শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে রাস্তায় জড়ো হচ্ছিলেন। পুলিশ তাদের সরিয়ে রাস্তা খালি করতে গেলে সংঘর্ষ শুরু হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর