October 12, 2026, 11:39 am

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চার থানার ওসি পদে রদবদল, ১ জন প্রত্যাহার

Reporter Name
  • আপডেট Thursday, November 2, 2023
  • 177 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এছাড়া একজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার জিএমপি কমিশনার মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

জিএমপির সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে। এছাড়া পূবাইল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে গোয়েন্দা (উত্তর) বিভাগে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলমকে গাছা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেনকে। এছাড়া পূবাইল থানার ওসির দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক কামরুজ্জামান এবং গাছা থানার ওসি ইব্রাহিম হোসেনকে বদলি করা হয়েছে বাসন থানার ওসি হিসেবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর