August 24, 2026, 4:05 am

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • আপডেট Thursday, November 2, 2023
  • 137 জন দেখেছে

বিনোদন নিউজ ডেস্ক :: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে আত্মহত্যা করেছেন হুমায়রা হিমু। এ প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘হিমু আর নেই এটা নিশ্চিত হয়েছি। তবে কীভাবে মারা গিয়েছে, তা আমরা এখনো জানতে পারিনি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

জানা যায়, হুমায়রা হিমুর মরদেহ এখন উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজে হাসপাতালে রাখা হয়েছে। এদিকে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন হুমায়রা হিমু। এরমধ্যে ‘ডিবি’, ‘সোনাঘাট’, ‘চেয়ারম্যান বাড়ি’, ‘শোনে না সে শোনে না’ অন্যতম। ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হিমুর। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয় এ চলচ্চিত্র। এতে অসাধারণ অভিনয় করে সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর