July 8, 2026, 5:10 pm

বিএনপির মহাসমাবেশের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করল আ. লীগ

Reporter Name
  • আপডেট Sunday, October 22, 2023
  • 218 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সরকারের পদত্যাগের দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বরাবরের মতো এবারও ঢাকায় পাল্টা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।  ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের যৌথ আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বলে দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। ২৮ অক্টোবর দুপুর ২টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচির মাধ্যমে মাঠে থাকবে ক্ষমতাসীনেরাও। বিজ্ঞপ্তি বলা হয়েছে, ওই শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। সমাবেশটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সমাবেশ ছাড়াও ২৮ অক্টোবর সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীর উপস্থিত নিশ্চিত করতে ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ডের প্রতিনিধি সম্মেলন করা হচ্ছে।

এদিকে শুধু ঢাকা মহানগর আওয়ামী লীগ ওই দিন ঢাকার আশপাশের জেলা গাজীপুর জেলা, মহানগর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জের নেতা-কর্মীদেরও ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। সংগঠনগুলো এ নিয়ে দফায় দফায় বৈঠক করছেন বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর