July 9, 2026, 1:45 pm

সরকার পতনের আগে কোনো সংলাপ হবে না: শামসুজ্জামান দুদু

Reporter Name
  • আপডেট Saturday, October 21, 2023
  • 132 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঝিনােইদহ :: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার পতনের আগে কোনো ধরনের সংলাপ হবে না। নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। এটা নিয়ে বিএনপি আন্দোলন করছে। এখানে কোনো আপসের সুযোগ নেই। বাধ্য হয়ে সরকার সংলাপের যে জাল বিস্তার করতে চাইছে তাতে কোনো লাভ নেই। আজ শনিবার দুপুরে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা বিএনপি এর আয়োজন করেন।

শামসুজ্জামান দুদু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারে জন্য এমন কোনো রাজনৈতিক দল নেই যারা রক্ত ঝরায়নি। তাই মানুষের সঙ্গে যারা বেইমানি করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই, আগামীতে তাদের জবাবদিহি করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল। এ ছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর