August 24, 2026, 5:02 am

গাজীপুর সিটি মেয়র জায়েদাকে খাতুনকে গণসংবর্ধনা

Reporter Name
  • আপডেট Saturday, October 21, 2023
  • 139 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। নগরের ৩৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় হায়দারাবাদের আক্কাস মার্কেট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্ললের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মো. রজব আলী, ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, মো. মিজানুর রহমান, আলমাছ মোল্লা, কাউন্সিলর নজরুল ইসলাম বিকি, মো. সুলতান উদ্দিন, জাহাঙ্গীর আলম, জুয়েল মণ্ডল, ওশমানগণি কাজল, শিরিন আক্তার, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আশরাফুল আলম রানা, আব্দুর রহমান মেম্বার, জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। এর আগে মেয়র জায়েদা খাতুন স্থানীয় ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের নতুন কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র জায়েদা খাতুন ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে ৩৯নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর