July 8, 2026, 4:52 pm

বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, October 21, 2023
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১৫তলা বিশিষ্ট বার কাউন্সিলের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১১টার দিকে ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান এএম আমিন উদ্দিন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান সহ বার কাউন্সিলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান এএম আমিন উদ্দিন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

১৫ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবনটিতে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, ২টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন। এছাড়া আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য রয়েছে পৃথক নামাজ কক্ষ। সেই সঙ্গে শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থার পাশাপাশি টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হল সুবিধা রয়েছে ভবনটিতে। সুউচ্চ ভবনটিতে চারটি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগারসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটর রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর