July 8, 2026, 4:43 pm

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

Reporter Name
  • আপডেট Friday, October 20, 2023
  • 118 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও আকর্ষণীয় র‍্যাফল ড্রর মধ্য দিয়ে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব ভবন ও প্রাঙ্গণ নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়। বিকেল থেকে সদস্য দম্পতিদের পদচারণে মুখর হয়ে উঠে ক্লাব প্রাঙ্গণ। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এর আগে সপ্তাহব্যাপী ক্লাব সদস্য, তাঁদের স্ত্রী ও সন্তানদের নিয়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর শিশু আনন্দমেলার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং আজ ভোরে মিনি ম্যারাথনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়। আজ মিনি ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর