July 8, 2026, 2:31 pm

ঢাকা মহানগর আওয়ামী লীগ শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • আপডেট Wednesday, October 18, 2023
  • 146 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ::  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কেউ যদি সে নির্বাচনে অংশ না নেয়, তাহলে নির্বাচন থেমে থাকবে না। একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই।  আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বনানীতে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। আজ তার ৬০তম জন্মবার্ষিকী।মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, ‘ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে গ্রেফতারের কোনও পরিকল্পনা সরকারের নেই।’

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের সব নিয়ম মেনে যে নির্বাচন চলছে, সে নির্বাচনে কেউ যদি অংশ না নেয়, সেটার জন্য সে নির্বাচন বন্ধ হবে না। বহু দল আছে, যারা নির্বাচনে অংশ নেবে। দু-একটা দল অংশ না নিলে সে নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না? নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক অধিকার। কেউ যদি নিজের অধিকার প্রয়োগ না করে, সেটা তাদের ব্যাপার।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘’৭৫-এ খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান বাংলাদেশে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন, ৩ নভেম্বর জেলহত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা—এই সমুদয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু পরিবারকে ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, সে ঘৃণ্য রাজনীতি থেকে তাদের উত্তরসূরিরা এখনও সরে দাঁড়ায়নি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর