July 9, 2026, 1:53 pm

সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : রুহুল কুদ্দুস দুলু

Reporter Name
  • আপডেট Sunday, October 15, 2023
  • 132 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :: বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।’ আজ রোববার নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে ঢাকার মহাসমাবেশ সফল করতে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবিত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি সরকার যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করবে ততক্ষণ বিএনপিসহ সব দল যে এক দফার আন্দোলন করছে তা চলছে, চলবে। যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে।’

রুহুল কুদ্দুস তালুকদার দুলু  আরও বলেন, জনগণ জানে গত ২০১৪ এবং ২০১৮ সালে দেশে কোনো ভোট হয়নি, কোনো ভোটার ভোটকেন্দ্রে যায়নি। তারা জোর করে দীর্ঘ ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আজ সারা বিশ্বের মানুষ আমেরিকা ইউরোপসহ এখন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনেই হবে। সরকারকে আমরা বাধ্য করব, সরকার বাধ্য হবে এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে, ততক্ষণ এ আন্দোলন চলছে এবং চলবে।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিতে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সিনিয়ার নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর