মো: জাফর আলী :: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার রাতে গাছা থানা এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় গাছা থানার ৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাছা থানা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী আহসান হাবিব আদম আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য উপস্থিত সকল নেতাকর্মীরা গাজীপুর-২ আসনের প্রতিটি পাড়া মহল্লার বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা সকলের মাঝে তুলে ধরতে হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানাতে হবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন এবং আমাদের জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন তাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যাকে নৌকার মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবো ইনশাল্লাহ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, আওয়ামী লীগ নেতা লিটন মোল্লা, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আফজাল হোসেন খান, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব জালাল উদ্দীন সরকার, সদস্য সচিব আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম দুলাল, গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুজ্জামান জুয়েল মন্ডল, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সহিদ, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান মিয়া, গাছা থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ খোরশেদী প্রমুখ।