July 8, 2026, 12:56 pm

নির্বাচন কমিশনের সঙ্গ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

Reporter Name
  • আপডেট Tuesday, October 10, 2023
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সঙ্গ বৈঠক করতে ইসিতে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মার্কিন প্রতিনিধি দল প্রবেশ করে। বেলা ১১টায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, সোমবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদলের প্রতিনিধিরা সিরিজ বৈঠক করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে। এসব বৈঠকে তারা জানতে চেয়েছেন আগামী নির্বাচন বিষয়ে দলগুলোর মধ্যে সমঝোতার কোনো সুযোগ আছে কিনা। বিদ্যমান ব্যবস্থার বাইরে নির্বাচনকালীন সরকার হতে পারে কিনা এমন বিষয়ও তারা নেতাদের কাছে জানতে চেয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, ওয়াশিংটনভিত্তিক আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনআডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) -এই দুটি সংস্থা ইসির সঙ্গে বৈঠক করবে। সংস্থা দুটি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে।

কর্মকর্তারা বলছেন, তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম আসবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের প্রথমার্ধে হতে পারে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এর আগে, গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্য। ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৬ সদস্যের প্রতিনিধি দল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে দেখা করবে।

এনডিআই এবং আইআরআই হলো নির্দলীয়, বেসরকারি সংস্থা। যা বিশ্বব্যাপী গণতন্ত্রের অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করতে কাজ করে। সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের তাদের কারও কারও জন্য প্রাক পর্যবেক্ষণ টিমও পাঠাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর