শুভ্র দেব বলেন, ‘জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর এই গানটি আমার অনুরোধে লিখেছিলেন। গেয়েছিলেন বাংলা সংগীতের দুই দিকপাল সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী। আমিও গেয়েছিলাম আর ছিলেন স্বনামধন্য গায়িকা শাকিলা জাফর। প্রায় ২৩ বছর পরে আবার নতুন করে রেকর্ডিং হলো গানটি। আমার সঙ্গে কোনাল অসাধারণ গেয়েছেন। নতুন প্রজন্মের অনন্যা ও তরিক মৃধাও খুব ভালো গেয়েছে। এ গানটি নিয়ে অনেক স্মৃতি। ১৯৯৯ সালে বাংলাদেশ নর্দাম্পটনে বিশ্বকাপে যখন প্রথমবারের মতো পাকিস্তানকে হারায় তখন এই গান গেয়ে গেয়ে রাস্তায় মিছিল হয়েছিল। চ্যানেল আইকে ধন্যবাদ গানটি নতুন করে তৈরি করার জন্য। বাংলাদেশ দলের জন্য রইল আমাদের শুভকামনা।’
কোনাল বলেন, ‘প্রথমবার বাংলাদেশ যখন বিশ্বকাপে অংশ নেয় সে সময় প্রকাশ করা হয়েছিল গুডলাক বাংলাদেশ। বেশ জনপ্রিয় হয়েছিল তখন। দুই দিন আগে নতুন করে গানটি রেকর্ড করা হয়েছে। আমরা সবাই চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতুক। শিল্পী হিসেবে আমার চাওয়াটা আমি গানে গানে বললাম।’







