July 9, 2026, 12:59 pm

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name
  • আপডেট Monday, October 9, 2023
  • 715 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক, জামালপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ সফিকুল ইসলাম খান সজিবকে আহ্বায়ক ও মোহাম্মদ সোহেল রানা খানকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়।মোহাম্মদ সফিকুল ইসলাম খান সজিব জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ সোহেল রানা খান জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটির অন্যজন হলেন যুগ্ন আহ্বায়ক হাসান সরুয়ার মঞ্জু ।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঘোষিত আহ্বায়ক কমিটি ১ মাসের মধ্যে ৩০ সদস্য বিশিষ্ঠ কমিটি করতে নির্দেশ দেন । নবগঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খান জানান, কেন্দ্রের নির্দেশনা নিয়ে সবার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর