July 26, 2026, 7:25 am

শিক্ষার্থীরা আগামীর জাতীর কান্ডার রূপে গড়ে তুলতে সচেষ্ট থাকবে এটাই প্রত্যাশা : অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান

Reporter Name
  • আপডেট Sunday, October 8, 2023
  • 154 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগরীর টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ নবীন বরন, ওরিয়েন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রবিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শ্রী রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব ওসমান আলী, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম।
অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমি অত্র কলেজে নবাগত শিক্ষার্থীদের জানাই ফুলেল শুভেচ্ছা। তোমাদের এ আগমন শুভ হোক। এ শিক্ষায় তোমরা জীবন বিকাশে সক্ষম হও এটাই আজ আমার একান্ত কামনা। আমরা জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে তাকে রক্ষা করা অধিকতর কষ্টকর। তোমাদের ক্ষেত্রে কথাটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আগামীর জাতীর কান্ডার রূপে গড়ে তুলতে সচেষ্ট থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের অত্র বিদ্যালয়ে রয়েছে দেশজুড়ে সুনাম ও দীর্ঘ ঐতিহ্য। তাছাড়া একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবেও এর সুনাম রয়েছে। এই ঐতিহ্য ও সুনাম একদিনে, এমনিতেই অর্জিত হয়নি। শিক্ষক মন্ডলীর আন্তরিক প্রয়াস ও শিক্ষার্থীদের সহযোগিতায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির আন্তরিক প্রচেষ্টায় উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছে। একে ধরে রাখার এবং উত্তোরত্তর বৃদ্ধি করার দায়িত্ব তোমাদের। লেখাপড়ায়, আচার-আচরণে, আদব-কায়দায় তোমরা তা প্রমাণ করবে। তোমাদের পথপরিক্রমায় দিকনির্দেশনা প্রদান করার ক্ষেত্রে আমারও রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি এ দায়িত্ব পালনে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। তোমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীকে মান্য করবা। তাঁদের প্রতি আনুগত্য প্রদর্শন করবা এটাই আমার প্রত্যাশা। পরিশেষে তোমাদের সুস্থ দেহমন ও কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন কামনা করছি।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী,কলেজে ইনচার্জ প্রভাষক মোঃ মনজুরুল হক, মোঃ শাহীন, জাহিদুর ইসলাম, শিক্ষক নাসরিন মোন্তাজ, খাদিজা আক্তার তামান্না, জান্নাতুল ফেরদৌস, আজিজুল রহমান, আব্দুল হান্নান, জসিম উদ্দিন, আফসারুন্নাহার, মোরশেদুর আলম, আলতাফ হোসেন, মোঃ সুরুজ্জামান সরকার, আবু বকর, চৌধুরী আশরাফ হোসেন, নাসরিন আক্তার খানম, সেলিনা সুলতানা, তাসরিন চৌধুরী, সাবিহা সুলতানা, মোঃ জাকির হোসেন, মোঃ নাছির উদ্দিন, আশরাফ আলী, গোলজার হোসেন, আবু বকর, চৌধুরী আশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ওরিয়েনন্টেশন ক্লাস ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর