July 9, 2026, 11:36 am

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন

Reporter Name
  • আপডেট Saturday, October 7, 2023
  • 104 জন দেখেছে

মুর্শিকুল আলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার চান্দনা চৌরাস্তা আল-নূর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেটেব গাজীপুর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সুলতান হোসেন শিশির। প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, স্বাগত বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন জেটেব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, কাজী ছায়্যেদুল আলম বাবুল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জেটেব কেন্দ্রীয় কমিটির ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমীন আকন্দ, রাশেদুল হক, বশীর উদ্দিন বাচ্চু, মনিরুল ইসলাম মনির, সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইাসলাম মোল্লা, বেলায়েত হোসেন মোড়ল প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জেটেব গাজীপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার সুলতান হোসেন শিশির এবং সাধারণ সম্পাদক আশরাফ খান শাহীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর