মো: জাফর আলী, টঙ্গী :: গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জাহাঙ্গীর হোসেনের কাউন্সিলর কার্যালয় শুক্রবার বিকালে উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভেন্ডার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ সমন্বয়কারী মোঃমাহাবুব উল আলম , টঙ্গী থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোতাহার হোসেন, ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ হায়দার আলী, সদস্য সচিব হাজী মোঃ ইয়াছিন, যুগ্ম আহবায়ক মোঃ শুকুর আলী, মোঃ আলী আজম, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি হাজী মোসলেম উদ্দিন,সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শুকুর আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমান উল্লাহ, মজিবুর রহমান, সরাফত হোসেন, ডাঃ ইমরান হোসেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বদরুল আলম পাশা, যুবলীগ নেতা মোঃ মনির হোসেন, রুবেল খান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ৫২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তালেব আলী ফকির, সাধারণ সম্পাদক আব্দুল গফুর খান, ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রমুখ।
এসময় বক্তরা বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড, এই ওয়ার্ডের উন্নয়ন সহ সন্ত্রাস চাঁদাবাজ, মাদক ব্যবসা, অন্যায় অত্যাচার প্রতিহত করতে এই অফিসটি অগ্রণী ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর হোসেন। পরে মিষ্টি বিতরণ করা হয়।