July 9, 2026, 8:59 am

লক্ষ্মীপুরে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

Reporter Name
  • আপডেট Wednesday, October 4, 2023
  • 132 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর :: লক্ষ্মীপুরে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যানারে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ আয়োজন করা হয়। এর আগে, বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন অতিথিরা।

এ ছাড়া বিভিন্ন সময় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ১৫ জন সদস্যকে বাইসাইকেল, দুজনকে সেলাই মেশিন ও ৩০ জনকে ছাতা উপহার দেওয়া হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং প্রধান আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর ছিদ্দিক, সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর ও রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক রোকসানা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ, মাটি ও মানুষের বন্ধু-স্বজন হিসেবে কাজ করে যাচ্ছেন। দুর্যোগে তারাই সবার আগে ছুটে গিয়ে দায়িত্ব পালন করেন। ভোট কেন্দ্রে নির্ভীক পাহারাদার হিসেবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর