মো: জাফর আলী :: এবি যুব পার্টির গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে ২ অক্টোবর বিকেলে গাজীপুর মহানগরের মালেকের বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এবি যুব পার্টির গাজীপুর জেলা ও মহানগরের আহবায়ক মাসুদ জমাদ্দার রানার সভাপতিত্বে, সদস্য সচিব এডঃ সুলতানা রাজিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ন সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার আহবায়ক এম. আমজাদ খান, গাজীপুর মহানগরের আহবায়ক, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, এবি যুব পার্টি ঢাকা উত্তরের সদস্য সচিব, শিলা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন- এবি পার্টির কেন্দ্রীয় সদস্য তারেক রহমান জাহাঙ্গীর, বাসন থানার সদস্য সচিব সাংবাদিক মমিন মিয়া, এবি যুব পার্টির গাছা থানার আহবায়ক সোহেল মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, স্বাধীনতার একান্ন বছর পরেও স্বাধীনতার সাধ আমরা ভোগ করতে পারি নাই, তাই নতুন করে আমাদের ভাবতে হচ্ছে, এবি পার্টি স্বাধীনতার ইশতিহারে ঘোষিত সাম্য- মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত কররা মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি তার বক্তব্য বলেন, এই সরকার একটি অপয়া সরকার এই সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসে দেশটা তলাবিহীন জুরিতে পরিণত করেছে, নিত্য প্রয়োজনীয় সমস্ত পণ্য আজ সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এই সরকারের পতন ছাড়া এ থেকে উত্তরণের আর কোন পথ নেই, আমরা আন্দোলন করে এ সরকারের পতন করে তবেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।