July 9, 2026, 11:35 am

রাজারবাগ শরীফে সাইয়্যিদুল আইয়াদ শরীফ ৯০ দিন ব্যাপী মাহফিল

Reporter Name
  • আপডেট Wednesday, September 27, 2023
  • 167 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার ::  সকল প্রশংসা মহান আল্লাহ উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম।”দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকা” এবং আন্তর্জাতিক সুন্নত প্রচার  কেন্দ্রের প্রতিষ্টাতা ও পৃষ্টপোষকঃ যামানার ইমাম ও মুযতাহিদ আওলাদে রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম, তিনি ১২-ই রবিউল আউওয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে রাজারবাগ শরীফে ১৪৪৫ হিজরী’তে (৪-মুহররম শরীফ থেকে ৪-রবীউছ ছানী ও ২২ শে জুলাই থেকে ২১ শে অক্টোবর ২০২৩ ইসায়ী পর্যন্ত)।
এবছর ৯০ দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছেন। যা অত্যন্ত যাকজমক ভাবে ২৮ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশব্যাপী উদযাপিত হবে।কুল কায়িনাতের সর্বশ্রেষ্ট ইবাদত,ইতিসাসে  নজির বিহীন অনন্তকাল ব্যাপী জারীকৃত সাইয়্যিদুল আইয়াদ শরীফ মাহফিল। কোঠি কোঠি কন্ঠে মিলাদ শরীফ পাঠ এবং বিশেষ তবারক বিতরন করে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লোকদেরকে খাওয়ানো হবে।যিনি খালিক মালিক রব,মহান আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতোনা সেই মহা-সম্মানিত রাসুল সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়ার জমিনে আগমন বা বিলাদত শরীফ তথা জন্মদিবসে যে কত বেশি আনন্দ-খুশি প্রকাশ করতে হবে তা বলার অপেক্ষা রাখেনা।
সুতরাং ১২ ই রবিউল আউওয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দিবসটির সম্মানার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় দিবস হিসেবে গেজেট ভুক্ত করে, স্বীকৃতি দিয়ে,সরকারি ছুটি ঘোষণা করেছেন। যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারকে সেজন্য আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই। মহান আল্লাহ পাক এমন ভালো কাজের উসিলায় আমাদেরকে হিফাজত করুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর