July 9, 2026, 6:34 am

আজ শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী

Reporter Name
  • আপডেট Wednesday, September 27, 2023
  • 158 জন দেখেছে

স্টাফ  রিপোর্টার, গাজীপুর :: শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎ বার্ষিকী আজ বুধবার। ১৯৮৪ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গাজীপুরের কালিগঞ্জে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে শহীদ হয়েছিলেন। এই উপলক্ষ্যে গাজীপুরের বিভিন্ন স্থানে আলোচনা ও স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান গাজীপুরের সকল কর্মসূচি সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সরকারের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গাজীপুর জেলার কালীগঞ্জে মোহাম্মদ ময়েজউদ্দিন নিহত হন। তিনি ছিলেন এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলনের প্রথম শহীদ রাজনীতিবিদ। একজন আইনজীবী, সমাজকর্মী ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী শহীদ ময়েজউদ্দিন ১৯৩০ সালের ১৭ মার্চ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. ছুরত আলী ও মাতার নাম মোসাম্মৎ শহর বানু, পিতা-মাতার চার পুত্র সন্তানের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বর্তমানে কালীগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর