August 26, 2026, 1:53 pm

ভিসা নীতি আমেরিকার নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, September 23, 2023
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসা নীতি আমেরিকার নিজস্ব বিষয়। এতে আমাদের হাত নেই। তারা কাকে ভিসা দেবে, আর কাকে দেবে না এটা একান্তই তাদের নিজস্ব বিষয়। তবে আমরা মনে করি, তারা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশন দিচ্ছে না, যারা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করবে, স্যাংশন তাদের জন্য। এতে আমাদের কিছু বলার নেই।  আজ শনিবার সাতক্ষীরা পুলিশ লাইনসে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার একটি দেশে গিয়ে বলেছেন, যদি তোমরা উন্নয়ন দেখতে চাও, তবে বাংলাদেশে যাও, শেখ হাসিনাকে ফলো করো। বিএনপির আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন আসলে সবাই আনন্দঘন পরিবেশে মিছিল-মিটিং করে। এটা অস্বাভাবিক কিছু নয়।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।  পরে মন্ত্রী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠে আওয়ামী লীগের রাজনৈতিক জনসভায় যোগ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর