July 9, 2026, 4:13 am

ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া আওয়ামীলীগের কর্মি সমাবেশ

Reporter Name
  • আপডেট Saturday, September 23, 2023
  • 182 জন দেখেছে
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
বাশার ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার তারুন্দিয়া ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নবায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।২০ শে সেপ্টেম্বর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।প্রধান অতিথির বক্তব্যে জননেতা আবদুছ ছাত্তার বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে।সেজন্য আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের লোকজন সজাগ সতর্ক থাকতে হবে।সাবেক এমপি আবদুছ ছাত্তার আরো বলেন  আওয়ামীলীগ সরকার সারাদেশ ব্যাপী ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করছে।তবে আশ্চর্য্যের ব্যাপার ঈশ্বরগঞ্জের আপামর জনগণ উন্নয়নের সুযোগ পাচ্ছেনা। যার ফলে সামান্য বৃষ্টি হলেই সাধারন মানুষ যাতায়াত করতে কষ্ট হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম।এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন রাহুল,কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য হাসান মাহমুদ রানা, সম্মানিত সদস্য সামি উসমান গনি,আব্দুর রাশিদ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ মোঃ আবদুর রব,জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহাবুব, উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর