July 9, 2026, 8:47 am

৭ জানুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে সরকার গণতন্ত্রের কফিনে পেরেক মারবে : সমমনা জোট

Reporter Name
  • আপডেট Tuesday, January 2, 2024
  • 95 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয়ে ১৫ বছর যাবত গণতন্ত্রকে বন্দী করে রেখেছে। ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের মধ্যদিয়ে সরকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারতে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র কখনও তাদের সাথে যায় না। এরআগেও তারা দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আজ মঙ্গলবার দুপুরে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এরআগে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে প্রেসক্লাব থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে পুরানা পল্টন পর্যন্ত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন সমমনা জোটের নেতৃবৃন্দ।
ফরহাদ বলেন, এদেশের নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। সরকার বা বিরোধী দলে, যে অবস্থানেই আ.লীগ থাকে তারা সন্ত্রাসী পথ অবলম্বন করে। বিরোধী দলে থেকে আগুন সন্ত্রাস করে, আর ক্ষমতায় থেকেও মানুষ হত্যা করে বিরোধী দলের নেতাদের উপর দায় চাপায়। তাদের কুকীর্তির কথা আজ দেশ-বিদেশের কাছে উম্মেচিত হয়েছে। তাই দেশের জনগণ ও বহির্বিশ্বের সমর্থন এই দলটির প্রতি নেই।
লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, যুগ্মমহাসচিব নুর নবী, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের, মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, বিক্লপধারা মহাসচিব শাহ আহমেদ বাদল, মাহবুব মুরশেদ হেলাল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার মনির শরিফ, নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান, এডভোকেট শেখ ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর