July 9, 2026, 11:01 am

৭তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Saturday, January 27, 2024
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ৭তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সাদিয়া ইসলাম (২২) , গাজীপুরের টঙ্গী বাজার এলাকার আবুল বাশার বাচ্চুর মেয়ে । শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
টঙ্গী থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সাদিয়া মিরপুর বাংলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন । শুক্রবার বিকেলে সাদিয়া তার ৭ বছর বয়সী ছোট বোনকে বলে চুল শুকানোর কথা বলে ৭তলা বাড়ির ছাদে যান। কিছু সময় পরে বাড়ির লোকজন কিছু বোঝে ওঠার আগেই সাদিয়া ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন। এলাকাবাসী ঘটনা দেখে ডাকচিৎকার শুরু করে এবং ঘটনাস্থলে গিয়ে সাদিয়াকে মৃতাবস্থায় দেখতে পায়।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার উপ— পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আচ্ছা দিয়া দীর্ঘদিন ধরে ই সবসময় চুপচাপ থাকতো। কারো সাথে তেমন কোনো কথাবার্তা বলতেন না। এ নিয়ে তারা চিকিৎসকের শরণাপন্ন হন। পরে চিকিৎসকের পরামর্শ মতে তার পরিবারের লোকজন তাকে বিয়ে দেয়ার চিন্তাভাবনা করছিলেন। সাদিয়ার বিয়ের কথাবার্তা চলছিল। ছেলে পক্ষ শুক্রবার সন্ধ্যায় সাদিয়া ইসলামকে দেখতে তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। এর আগেই এদিন বিকেলে সাদিয়া ছাদ থেকে লাফ দিয়া আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর