July 9, 2026, 3:07 pm

৩৯নং ওয়ার্ডের সাধারণ মানুষের প্রতিক্রিয়া নৌকার মাঝি রাসেলকে আবারও মন্ত্রী বানাবো

Reporter Name
  • আপডেট Saturday, January 6, 2024
  • 93 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: নৌকার পক্ষে ছিলাম, নৌকার পক্ষে আছি, যতদিন বেঁচে আছি নৌকার পক্ষেই থাকবো। কোন ষড়যন্ত্র আমাদের দমাতে পারবে না। গাজীপুর ২ আসনে নির্বাচনী এলাকার নৌকার সমর্থনে সাধারণ ভোটাররা চায়ের দোকানে, রাস্তায়, ঘরোয়া আড্ডায় এ কথাই বলছেন। গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেলের সমর্থনে এ গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকার নৌকার সমর্থক সাধারণ ভোটারা দলে দলে নৌকার ভোট দিবেন বলে ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক হাজী আবুল কাশেম মেম্বার বলেন। আজ দলের সাথে যারা বেইমানী করে নৌকার বিপক্ষে কাজ করছে, তারা দলের কেউ হতে পারে না। রাসেল আমাদের ছেলে, তার কোন ত্রুটি নাই । আমাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সব সময়। আমাদের প্রার্থীর মত এমন ভাল মানুষ আর দেখাতে পারবেন না। নৌকার বিপক্ষে যারা নির্বাচন করছে তাদের ভোট দিয়ে পাশ করালে এই এলাকার জনগন শান্তিতে থাকতে পারবে না। তাই আমাদের রাসেলকেই ভোট দিয়ে আবারও মন্ত্রী বানাবো। গত শুক্রবার রাতে এ প্রতিক্রিয়া সাথে ৩৯নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা একমত পোষন করেন। এ সময় উপস্থিত ছিলেন মো: মনির হোসেন, মো: এমরান হোসেন ভূইয়া, মোস্তফা কামাল, শাহবুদ্দিন, হাফিজ উদ্দিন, মাইন উদ্দিন, আকবর আলী, আলাউদ্দিন, এমারত, আহসান উল্লাহ প্রমূখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর