June 5, 2026, 5:36 am

৩১ দফা রাষ্ট্রকে গণতান্ত্রিক ভিত্তিতে পুনর্গঠনের রূপরেখা : হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Wednesday, November 19, 2025
  • 133 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, “গণতন্ত্র উদ্ধার এবং রাষ্ট্র পুনর্গঠনের এ সংগ্রাম আর শুধু রাজনৈতিক দাবিতে সীমাবদ্ধ নয়, এটি এখন জনগণের বাঁচার লড়াই।” আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে টঙ্গী বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মহানগরীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপি নেতা হাজী বাবর আলী এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার।
হাসান উদ্দিন সরকার তার বক্তব্যে বলেন, “৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি রাষ্ট্রকে গণতান্ত্রিক ভিত্তিতে পুনর্গঠনের রূপরেখা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা, নাগরিকদের নিরাপত্তা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য দূর করাই আমাদের লক্ষ্য। এ পথ দীর্ঘ হলেও জনগণ আমাদের পাশে আছে, যার প্রমাণ- জনগণের শক্তির কাছে ফ্যাসিবাদী দমন-পীড়ন টিকতে পারেনি।”
তিনি আরও বলেন, “দেশব্যাপী তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। শহর-উপশহর-ওয়ার্ড প্রতিটি জায়গায় জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে হবে। কর্মী-সমর্থকদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যা মামলা বা হামলায় আমরা ভয় পাই নাই, কারণ জনগণের আশা ও গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতা অটুট।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা। তিনি বলেন, “মানুষের হৃদয়ে যারা জায়গা করে নেয়, তাদের বিরুদ্ধে অপপ্রচার টিকে না। হাসান উদ্দিন সরকার সম্পূর্ণ সুস্থ। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় মিছিলে হামলায় তার পায়ে আঘাত লাগে এবং ভুল চিকিৎসায় স্থায়ী সমস্যা হয়, এ কারণে তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। এর বাইরে তার কোনো শারীরিক অসুস্থতা নেই। তাকে নিয়ে যেসব মিথ্যা প্রচারণা চলছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।”
এ ছাড়া বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক হাজী মজিবুল হক দুলাল, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নবীন হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য মোঃ আতাউর রহমান আতিক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. আব্দুস সামাদ চৌধুরী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন ও মোঃ হাবিবুর রহমান আজাদ, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা সাইফুল ইসলাম শাহীন, পূর্ব থানা জাসাস সদস্য সচিব মোঃ রাসেল ও ৪৯ নং ওয়ার্ডের সাবেক দপ্তর সম্পাদক মোঃ সোহেল চৌধুরী। সভায় নেতৃবৃন্দ ৩১ দফা বাস্তবায়নকে জনগণের প্রত্যাশার প্রতিফলন উল্লেখ করে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর