July 10, 2026, 11:36 pm

হিরো আলমের ওপর আবারো হামলা

Reporter Name
  • আপডেট Monday, December 25, 2023
  • 109 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :: বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব) আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর আবারো হামলা হয়েছে। এতে আহত মোরশেদুল রবি ও আবদুল সালাম নামে দুই সমর্থক আহত হয়েছে। রোববার সন্ধ্যায় কাহালু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বগুড়া সদরের এরুলিয়ার বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এ হামলার সঙ্গে কাহালু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত।
সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, তিনি পাঁচপীর এলাকায় প্রচারণা শেষে রোববার বিকালে ১০-১৫ জন কর্মী-সমর্থক নিয়ে কাহালু বাজার এলাকায় আসেন। এ সময় আওয়ামী লীগ কর্মী ও মাছ ব্যবসায়ী রমজান তাদের প্রচারণা চালাতে নিষেধ করেন। একপর্যায়ে রমজানের সঙ্গে উপজেলা তাঁতী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যোগ দেন। এরপর তারা হামলা চালিয়ে কর্মী-সমর্থকদের মারধর করেন। এভাবে হামলা করে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে আমাকে হত্যা করেন; কর্মী ও সমর্থকদের মারধর করবেন না। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব। জীবিত থাকতে তাকে নির্বাচন থেকে সরানো যাবে না।
তিনি আরও জানান, গত শনিবার নন্দীগ্রামের মুরাদপুর বাজারে আওয়ামী লীগের কর্মীরা তার নির্বাচনী প্রচারণায় বাধা দেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তার ওপর দুদিন হামলার বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করবেন। কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। লিখিত অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর