October 6, 2026, 12:12 pm

স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে কাজ করব: নানক

Reporter Name
  • আপডেট Friday, January 12, 2024
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করা হবে। আজ শুক্রবার মন্ত্রীর ধানমণ্ডির বাসভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০৪১-কে সামনে রেখে পাট ও বস্ত্র খাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের কাজ করতে হবে। দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গত বৃহস্পতিবার মন্ত্রী হিসবে শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে নির্বাচিত হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর