October 7, 2026, 6:19 pm

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Thursday, January 25, 2024
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর