July 4, 2026, 7:51 am

সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Monday, February 3, 2025
  • 58 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভেলেন্তিনো আজ সোমবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনীপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান। সেনাবাহিনীপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, রবিবার মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। তার এই সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ ও মালাউইয়ের মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর