July 9, 2026, 11:06 am

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Sunday, September 14, 2025
  • 58 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার এ সৌজন্য সাক্ষাৎ অুনষ্ঠিত হয়। বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন। জেনারেল ইব্রাহিম দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত মিসেস শিউনিন রশিদ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর