July 9, 2026, 8:43 am

সিটি কর্পোরেশনকে ৮৭ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে শাবি

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Wednesday, November 27, 2024
  • 73 জন দেখেছে

সিলেট সিটি কর্পোরেশনকে ২০২৪-২৫ অর্থবছরের ৮৭ লক্ষ ৮৭ হাজার ৯৫২ টাকা পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রশাসনিক ভবন-১ এ চেকহস্তান্তর অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. জয়নাল ইসলাম চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক এবং সিলেট সিটি কর্পোরেশনের সহকারী কর কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম ও কর আদায়কারী সাইফুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর